শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লন্ডনে বিশ্বের সাতটি শিল্পোন্নত রাষ্ট্রের গোষ্ঠি জি-সেভেনের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ১২.৪১ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিশ্বের সাতটি শিল্পোন্নত রাষ্ট্রের গোষ্ঠি জি-সেভেনের পররাষ্ট্র মন্ত্রীরা এ সপ্তায় লন্ডনে বৈঠক করছেন যেখানে শীর্ষ আলোচ্যসূচীতে রয়েছে জলবায়ু পরিবর্তন , রাশিয়া ও চীন। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে পিটসবার্গে ভিডিও লিংকের মাধ্যমে জি-সেভেন বৈঠক করতে বাধ্য হবার পর , গত দু বছরে এ বারই হচ্ছে জি-সেভেনের এই সরাসরি বৈঠক। রাশিয়া জোর পূর্বক ক্রাইমিয়া অধিগ্রহণের পর রাশিয়াকে ২০১৪ সালের তখনকার জি-এইট থেকে বহিষ্কার করা হয়।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের সীমান্তে সম্প্রতি রুশ সৈন্য সমাবেশের নিন্দে করেছেন । ব্লিংকেন লন্ডনে সংবাদদাতাদের বলেন, “ আমরা রাশিয়ার কর্মকান্ডের দিকে এবং তারা ঠিক কোন পথ নেবে , সে দিকে মনোনিবেশ করছি। প্রেসিডেন্ট বাইডেন অনেক দিন ধরে , এমন কী যখন তিনি প্রেসিডেন্ট হননি , তখনও যে রাশিয়া যদি বেপরোয়া কিংবা আগ্রাসী আচরণ করে, আরা তার জবাব দেবো। তবে আমরা সেটা বাড়াতে চাই না । আমরা বরঞ্চ আরও স্থিতিশীল , ভবিষ্যত্ বোঝা যায় তেমন সম্পর্ক পছন্দ করবো”।

চীন যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সে সম্পর্কেও পররাষ্ট্রমন্ত্রী আলোকপাত করেন । ব্লিংকেন বলেন , “ চীনকে রোধ করা কিংবা তাকে আঁটকে রাখার চেষ্টা করা আমাদের উদ্দেশ্য নয় । আমরা যা করার চেষ্টা করছি, তা হলো আন্তর্জাতিক আইন ভিত্তিক শৃঙ্খলা সমুন্নত রাখা , সেটাই আমাদের দেশের বিনিয়োগ কয়েক দশক ধরে, চীনসহ গোটা বিশ্বের জনগণের জন্য”। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এই বলে অভিযুক্ত করে যে যুক্তরাষ্ট্র ইচ্ছে করেই চীনের হুমকিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com