সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

যুক্তরাষ্ট্রে কভিড ১৯ টীকা প্রদানের নতুন লক্ষ্য স্থির করেছেন জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ১২.৩৪ পিএম
  • ৪৭২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কভিড ১৯ টীকা প্রদানের নতুন লক্ষ্য স্থির করেছেন এবং সেই অনুযায়ী ৪ঠা জুলাই নাগাদ আমেরিকার ৭০% মানুষ করোনাভাইরাসের অন্তত এক ডোজ টীকা নেবেন। আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দেশটিকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার জন্য এ এক নতুন লক্ষ্য । মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে দেয়া তাঁর ভাষণে প্রেসিডেন্ট বলেন, “এর মানে হচ্ছে আগামি ৬০ দিনে আরও দশ কোটি টীকা দেয়া, কোন কোন ক্ষেত্রে প্রথমবার, কোন কোন ক্ষেত্রে দ্বিতীয় বার”।

প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৭০% থেকে ৮৫% শতাংশ লোক টীকা নিলে সংক্রমণের হার অনেক কমে আসবে এবং দেশ স্বাভাবিক পর্যায়ে পৌঁছুবে। বাইডেন আরও ঘোষণা করেন যে তিনি ফেডারেল ফার্মেসি কর্মসূচীর আওতায় হাজার হাজার ওষুধের দোকানকে নির্দেশ দিচ্ছেন যাতে করে তারা তত্ক্ষনাত্ উপস্থিত লোকজনকে টীকা দেয় এবং বিভিন্ন চলমান ক্লিনিক ও ছোট ছোট কমিউনিটি টীকা ক্ষেত্রগুলোকে সরকারি সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন। বাইডেন ঘোষণা করেন ফেডারেল সরকার টীকার নতুন চালান গোটা দেশের গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পাঠাবে এবং লোকজনকে টীকা গ্রহণে উত্সাহিত করতে বিভিন্ন কমিউনিটির জন্য আরও অর্থ বরাদ্দ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com