সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মহাদেবপুরে নিখোঁজ হওয়া ৯ হাজার কেজি চালসহ আটক ২

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১, ১০.০৪ পিএম
  • ৭৮৩ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়া ৯ হাজার কেজি চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
ট্রাক নিখোঁজের ১৬ দিন পর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া বাজারস্থ মেসার্স নাঈম ট্রেডার্স এর গোডাউন থেকে ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ। দুই প্রতারককে আটক করে মামলা দিয়ে মঙ্গলবার ( ৪ মে ২০২১) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়নগঞ্জের উদ্যেশে ট্রাকে করে নিয়ে এসিআই কোম্পানির ১৩ মেট্রিক টন চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি (আতব) চাল নিয়ে নিখোঁজ হয় প্রতারক চক্র। ঘটনার তিনদিন পর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিকের ভাই সুশান্ত কুমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আটকরা হলেন- বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসড়া গ্রামের মৃত বাদুল্লা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন মন্ডল (৪৬) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার গৃরিয়ারপাড় গ্রামের তাজ উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিক সুব্রত চক্রবর্তী ওরফে অশোক। তার প্রতিষ্ঠানটি উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে অবস্থিত। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাক ভাড়া করে মালামাল পরিবহণ করেন।
মহাদেবপুরের সরস্বতীপুর এলাকার এসিআই ফুডস লিমিটেডের চাল নিয়ে গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে  নারায়নগঞ্জের উদ্যেশে রওয়ানা দেয় আটককৃতরা। এরপর কোম্পানির ম্যানেজার জাকির হোসেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে রাস্তায় যানজটের মধ্যে আছে বলে জানায়। নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা গন্তব্যে না পৌঁছায় সন্দেহ হয়।
পরে ২১ এপ্রিল সুব্রত চক্রবর্তীর ছোট ভাই সুশান্ত কুমার বাদি হয়ে চালক হাবিবুর রহমান ও হেলপার শামীম হোসেন সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে থানায় থানায় সাধারন ডায়েরী করেন। পুলিশ অভিযানে চালিয়ে গত ৩ মে সোমবার দুপুর ২ টার দিকে বগুড়া থেকে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করে। তার দেয়া তথ্যমতে ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে লেবু মিয়াকে আটকসহ ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালানো হয়। গোপন সংবাদে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করা হয়। সে এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তার দেয়া তথ্যমতে লেবু মিয়াকে আটকসহ চাল উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটককৃতরা এবং চালক-হেলপার আত্মীস্বজন। তারা আন্তঃজেলা প্রতারকচক্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যতে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদের আটকসহ বাঁকী চাল উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com