বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মা-মেয়ের রান্না ঘরের আয়োজনে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে ইফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১, ১০.০০ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন ( দেবীদ্বার- কুমিল্লা) প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সহধর্মিণী নারী উদ্যোক্তা ‘মা- মেয়ে রান্নাঘর’র পরিচালক হুরবানু বাশার (পলি) ও তার বড় মেয়ে তাছকিয়া রহমান (প্রতিভা)’র মা-মেয়ের রান্না ঘরের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় বিশেষ ইফতার। ওই সময় মা-মেয়ে রান্নাঘরের উদ্যোক্তা, তাসকিয়া রহমান প্রতিভা বলেন, লেখাপড়ার পাশাপাশি একটা কিছু করার স্বপ্ন দেখতাম। করোনাকালে যখন কলেজ বন্ধ তখন চিন্তা করলাম এখনই উপযুক্ত সময় একটা কিছু করার। আম্মুর কাছ থেকে কিছু রান্না শিখেছি এবং ইউটিউব দেখে কিছু শিখেছি। এ নিয়েই আমাদের মা-মেয়ের রান্নাঘর। খাবারের গুণগত মান ঠিক রেখে দেবীদ্বার সহ দেশবাসিকে বাসীকে ১০০% নিরাপদ খাবার পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্যে। ওই ইফতার আয়োজনে তাদের নিজ হাতের তৈরী নানান রকমারী ইফতার গ্রহন করতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা বিষায়ক গবেষক সাংবাদিক এবিম আতিকুর রহমান বাশার, পৌর কমিশনার মো. মজিবুর রহমান, মোঃ আবদুর রহমান ভূঁইয়া,শওকত হোসেন পলাশ, মোঃ কাউছার হায়দার, শফিউল আলম রাজিব, সাংবাদিক এ,আর, আহমেদ হোসাইন, মহিলা শ্রমিক লীগ নেত্রী শাহিনুর লিপি, আয়শা আলিয়ালী মুক্তা, রিমা আক্তারসহ ও উপজেলা প্রেসক্লাবের পত্রিকার পাঠকগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com