শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উত্তর কোরিয়ার প্রতি আরও নমনীয় হবার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১, ২.৩৩ পিএম
  • ৭০২ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার প্রতি ট্রাম্প, আগুন এবং ক্রোধের মনোভাব নিয়ে এগিয়ে ছিলেন। তবে পরে তিনি, যেন টেলিভিশনে প্রচারের জন্যই , উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকও করেছেন।

ওদিকে, বারাক ওবামার পক্ষে এটি ছিল “কৌশলগত ধৈর্য”, যা অবিচ্ছিন্ন অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে পিয়ংইয়ংকে আলোচনায় ফিরে আসতে রাজি করা্নোর চেষ্টা ।

তবে এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে , প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরিদের পদ্ধতির মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে যাচ্ছেন। কর্মকর্তারা মনে করেন যে তাঁর পূর্বসুরিদের পন্থা যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা গত সপ্তাহের শেষের দিকে, কয়েক মাস ধরে অভ্যন্তরীণ পর্যালোচনা করে বাইডেনের উত্তর কোরিয়া কৌশলটির বিস্তৃত রূপরেখা প্রকাশ করেছেন।

বাইডেনের পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার জন্য চাপ বজায় রাখবে। তবে সেই লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়তা করার জন্য আলোচনা – এবং এমনকি মধ্যবর্তী চুক্তিও করতে পারে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com