শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বের অর্ধেকেরও বেশি করনায় আক্রান্তের সংখ্যা ভারত এবং ব্রাজিলে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১, ২.২৭ পিএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার জানিয়েছে যে গত সপ্তাহে বিশ্বে নতুন কোভিড ১৯ অর্ধেকেরও বেশি লোক ভারত এবং ব্রাজিলের সংক্রমিত হয়। জাতিসংঘের সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলি ইতোমধ্যেই ওইসব অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

জন্স হপকিন্স কোভিড রিসোর্স সেন্টার জানিয়েছে যে এই সপ্তাহের শেষ অর্থাত্ শনিবার পর্যন্ত ভারতে রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ হয়েছে ২৬ লক্ষ ১২ হাজার তিনশ চুয়ান্ন জনের আর ব্রাজিলে ৪ লক্ষ ১৪ হাজার একশ তেইশ জনের।

জেনেভাতে সংস্থাটির সদর দফতরে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন যে স্বাস্থ্য সংস্থা এবং এর ফাউন্ডেশন ভারতে অক্সিজেন কনসেন্ট্রেটর এবং মোবাইল ফিল্ড হাসপাতালের জন্য সরঞ্জাম সরবরাহ করছে।

যখন কোনও পরিবার হাসপাতালে স্থান না পায় তখন তারা কীভাবে ঘরে কোভিড ১৯ রোগীদের যত্ন নেবেন সে সম্পর্কেও তারা পরামর্শ দিচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে তারা তাদের আঞ্চলিক সংস্থা, প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের সাহায্যে ব্রাজিলে ওষুধ সরবরাহ এবং সহায়তা প্রদান করছে।

টেড্রস বলেন যে, ভারত ও ব্রাজিলে যা ঘটছে তা যে কোনও জায়গায় ঘটতে পারে, যদি কোভিড -১৯ মহামারীর শুরু থেকেই দেয়া জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতাগুলির পালন করা না হয়। যেমন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সঠিক স্বাস্থ্যবিধি গ্রহণ করা। তিনি আরো বলেন, “টীকা সমাধানের অংশ, তবে একমাত্র সমাধান নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com