সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ২নৌযানের সংঘর্ষ ২৬ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১, ৪.১৩ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর বাংলাবাজার ফেরিঘাটে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ আছেন । নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।
আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৫ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন।
পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। হতাহতদের তাৎক্ষনিকভাবে নাম পরিচয় জানা যায়নি।
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ, নৌপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধারকাজ এখনো চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com