বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মে দিবসেও ছুটি মেলেনি,চাপা ক্ষোভ তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিদের

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ৯.৪৬ পিএম
  • ৭৪৩ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সাধারণ শ্রমিদের মে দিবসেও ছুটি মেলেনি। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে শ্রমিদের মাঝে। মে দিবস পালন কালে এসব ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা। রবিবার(০২ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশ লেবার কংগ্রেসের ব্যনারে মে দিবসটি পালন করে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা।

এসময় মে দিবসে ছুটি না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে শ্রমিদের ১০টি দফা দাবি তুলে ধরা হয়। শিল্প বাঁচাও-শ্রমিক বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সাধারণ শ্রমিরা ১০টি দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত শ্রমিদের নিম্নতম ২০ হাজার টাকা মজুরী দিতে হবে। শ্রমিকদের জন্য রেশন,যাতায়েত, স্বাস্থ্য সুবিধাসহ বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

 

করোনা মহামারিতে কর্মরত শ্রমিদের ঝুকি ভাতা ঘোষনা করতে হবে। করোনা কালীন সময় শ্রমিদেও স্বাস্থ্য ও সামাজিম সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাঁশখালী,রানা প্লাজা ও তাররিনসহ সকল শ্রমিক হত্যার বিচার করতে হবে। আইএলও কনভেনশন-১৮৯ ও ১৯০ অনু-স্বাক্ষর করা। প্রতি বছর বেতনের ২০ ভাগ বৃদ্ধি করতে হবে। সরকারী চাকুরীদের ন্যায় সাধারণ শ্রমিকদের মাতৃত্বকালিন ছুটি ঘোষনা করতে হবে।

 

সকল কারখানা জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে কমিটি গঠন করা ও অভিবাসী শ্রমিদের সরকারী খরচে বিদেশে প্রেরণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ লেবার কংগ্রেসের তাপবিদ্যুৎ কেন্দ্রের আহবায়ক মো. আবু জাফর হাওলাদার বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিদের ছুটি দেওয়ার কথা থাকলেও কোনো ছুটি আমাদের দেয় কম্পানি গুলো। এতে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে সরকারের কাছে অনুরোধ করেন তাদের দাবি গুলো বাস্তাবায়ন করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com