সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে ৩ সবজি বিক্রেতার মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.৪২ পিএম
  • ৮৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে ৩ সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনজন মারা যান।
নিহতরা হলেন সোনারগাঁওয়ের দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমিন। আহতদের নাম পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এ পাঁচজন উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। শনিবার একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা সবজি বহনকারী পিকআপের উপর বসেন। গাড়িটি ইউটার্ণ নেয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায়। এসময় ৫ জনই গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান এবং বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার জন্য দায়ি কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com