সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৪ কোটি ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.১১ পিএম
  • ৮১১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বাংলাদেশ নৌ পুলিশের অভিযানে ৪ কোটি ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করা হয়েছে।

নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা  জানান, শুক্রবার (৩০ এপ্রিল, ২০২১) মুন্সীগঞ্জ সদর থানার কমলা ঘাট এবং টঙ্গীবাড়ী থানার বেতকা ব্রীজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

অভিযানটির নেতৃত্বে ছিলেন নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চল এর সহকারী পুলিশ সুপার মিনা মাহমুদা।

তিনি আরো বলেন, অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, “কারেন্ট জালের ব্যবহার বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ নিয়মিতভাবে কারেন্ট জালের তৈরি, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com