শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ১১ লাখ ছাড়াল

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৯.৫৮ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৪২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ১১ লাখ ১৪ হাজার ৪৪১ জন।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সব মিলিয়ে ৩১ লাখ ৭৮ হাজার ৬৭৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ১২ কোটি ৯০ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। বিশ্বে এখন সক্রিয় কেসের সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার।

ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। মারা গেছে ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয়। আর মৃত্যুর সংখ্যা দিক দিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com