শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহার শুরু

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৯.৫৫ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের প্রায় ২০ বছর পর সেখান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছেন, অস্ত্রসহ কয়েক ডজন সেনাকে প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন মে মাস শুরুর আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন বলে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে এসব সেনা প্রত্যাহার করা হলো।

মার্কিন নিউজ নেটওয়ার্ককে দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি নিরাপত্তা ঠিকাদার ও মার্কিন সরকারি কর্মীরাও আফগানিস্তান ছাড়তে শুরু করেছে।

গত সপ্তাহে সিএনএন জানিয়েছিল, সামরিক সরঞ্জামাদি আফগানিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে কথিত সন্ত্রাসী হামলার অজুহাত তুলে অক্টোবর মাসে সন্ত্রাস-বিরোধী যুদ্ধের নামে আমেরিকা ও ব্রিটেন আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। তালেবানকে উৎখাতের লক্ষ্য নিয়ে আগ্রাসন শুরু করলেও আজ পর্যন্ত তা সম্ভব হয় নি বরং তালেবানের শক্তি মেনে নিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হচ্ছে।-পার্স টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com