সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও পিকআপ সহ ২জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৯.৫০ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ও পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সফিকুল ইসলাম ওরফে মনা (৩৫) ও মোঃ আলমগীর মিয়া (২৮)। এসময় তাদের হেফাজত থেকে ৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

এ সংক্রান্তে মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, গত ২৯ এপ্রিল, ২০২১ (বৃহস্পতিবার)  সন্ধ্যা ০৬.৩৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ রায়েরবাগ ফুট ওভার ব্রীজের নিচ থেকে ইয়াবা ট্যাবলেট ও পিকআপ ভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com