সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৫.০৩ পিএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিক ২০১৯ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
শেখ রেহানার কন্যা টিউলিপ শুক্রবার বিরোধী কনজারভেটিভ দলের প্রার্থী জনি লুকের বিরুদ্ধে ১৪,১৮৮ ভোটের ব্যাবধানে জয় লাভ করে হাম্পস্টিড ও কিলবার্ন-এর আসন ধরে রেখেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২৮,০৮০ ।
এ ছাড়াও বাংলাদেশ থেকে আগত আরো তিন প্রার্থী রুশানারা আলী, রূপা হক ও আফসানা বেগম তাদের স্ব স্ব আসনে জয়ী হয়েছেন।
জয়লাভ করার পর টিউলিপ হাম্পস্টিড ও কিলবার্নের ভোটারদের তাকে নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়েছেন।
তিনি টুইটার বার্তায় জানিয়েছেন, ‘আমাকে পুনরায় নির্বাচিত করায় হাম্পস্টিড ও কিলবার্ন-কে আরেকবার ধন্যবাদ। আমার ভোটার ও পরিবারকে ধন্যবাদ। কিন্তু জাতীয় ফলাফল বিশেষ করে অনেক মেধাবী এমপি হেরে যাওয়ায় দুঃখ লাগছে। সামনে কঠিন সময়। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’
২০১৫ সালে, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হাউজ অব কমন্স-এর সাধারণ নির্বাচনে লেবার পার্টির টিকেটে এমপি নির্বাচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com