সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কদমতলী ও ডেমরা এলাকায় ৩টি হাসপাতালে অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৬.৫২ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
র‌্যাব – ১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠার অপরাধে ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মাতুয়াইলকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতাল ডেমরাকে দুই লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে নগদ- দু’লাখ টাকা জরিমানা করে।

এনায়েত কবীর সোয়েব আরও জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় এসব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারন মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com