শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইরাকের বাগদাদে আল-বালাদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৫.২৭ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন নিয়ন্ত্রিত আল-বালাদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল (বুধবার) আল-বালাদ বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়। চ্যানেলটি জানিয়েছে, বিমান ঘাঁটিতে হামলার সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

প্রতিরোধকামী সংগঠনটি দাবি করেছে, আল-বালাদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে এবং নিখুঁতভাবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত করে।

সম্প্রতি কেমিকেজ নামের এই অত্যাধুনিক ড্রোন ইরাকি প্রতিরোধকামী সংগঠনটির হাতে পড়েছে। সম্ভবত সেটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য প্রথম ব্যবহার করা হলো। এই সংগঠনটি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধী।

এক সপ্তাহ আগে এই বিমানঘাঁটি হামলার শিকার হয়। সে হামলায় ইরাকের দুই সেনা আহত হয়েছিল তবে মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।-পার্স টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com