বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাড়ালেন গাইবান্ধা জেলা প্রশাসক

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৮.০০ পিএম
  • ৬৫০ বার পড়া হয়েছে
 এস.এস মামুন, গাইবান্ধাঃ আজ ২৮/০৪/২০২১ইং, বুধবার গাইবান্ধা জেলার শিক্ষিত বেকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিপর্যস্ত অবস্থায় সহানুভূতির তাগিদে পাশে দাঁড়ালেন গাইবান্ধা জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন।
গাইবান্ধার মানবিক জেলা প্রশাসক তাদের বর্তমান দুরাবস্থায় পাশে দাড়িয়ে মানবতার অনুপম দৃষ্টান্ত অক্ষুন্ন রাখলেন।
আজ বুধবার সকালে করোনার সংকটকালীন সময়ে শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীরা নিজেদের বিপর্যস্ততা কাটাতে করণীয় সম্পর্কে জেলা প্রশাসকের পরামর্শ চাইতে আসেন। আগত প্রত্যেকের পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে নিয়োগ বন্ধ থাকায় তিনি তাদেরকে ধৈর্য্য ধারণ করতে বলেন এবং বিভিন্ন আঞ্চলিক এনজিওর নিয়োগে দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান পরিস্থিতিতে বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা যেন নিগ্রহের শিকার না হন তা নিশ্চিত করতে আগত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন মানবিক জেলা প্রশাসক ।
আর্থিক সহায়তা, আন্তরিক পরামর্শ এবং অভিভাবকসুলভ দায়িত্ব গ্রহণের প্রত্যয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দৃষ্টি প্রতিবন্ধীগণ। তারা ভবিষ্যতেও জেলা প্রশাসনের কাছে এমন অভিভাবকসুলভ আচরণ প্রত্যাশা করে জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com