সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হেফাজতের তান্ডবের ঘটনায় আতাউল্লাহ ও ইহতেশামুল আবারও রিমান্ডে

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৪.৫৪ পিএম
  • ৯৯০ বার পড়া হয়েছে

হেফাজতের তান্ডবের ঘটনায় হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনীর ছয় দিন ও ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আতাউল্লাহ আমীনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালের হেফাজতের তান্ডবের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে ১৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর মধ্যে মতিঝিল থানার মামলায় দশ দিন ও পল্টন থানার মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে পল্টন থানার হেফাজতের তান্ডবের ঘটনায় করা মামলায় ইহতেশামুলকে ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com