শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইরান সমর্থিত রকেট আক্রমণের আশংকায় ইরাকি কুর্দিরা

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৯.৩১ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে ইরাকি কুর্দিরা, তারা এখন ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের কাছ থেকে নতুন এক হুমকির ব্যাপারে উদ্বিগ্ন।

স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং বিদেশি সৈন্য যে সব ঘাঁটিতে রয়েছে সেগুলো লক্ষ্য করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেকগুলো রকেট এবং ড্রোন আক্রমণ চালানো হয়েছে। এই সব আক্রমণে একজন ঠিকাদার এবং একজন তুর্কি সৈন্য নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তায় কু্র্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টেলিফোন করে,“ইরাক এবং ইরাকি কুর্দিস্তান অঞ্চলের স্থিতিশীলতা”সম্পর্কে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুণরায় ব্যক্ত করেন।

ঐ বিবৃতিতে বলা হয়েছে, “পররাষ্ট্রমন্ত্রী ১৪ই এপ্রিল এরবিল আন্তর্জাতিক বিমান বন্দরের উপর হামলাসহ ইরাক, যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর উপর ক্রমাগত আক্রমণ নিয়ে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রী এ বিষয়ে সহমত হয়েছেন যে এই সব আক্রমণ ইরাকী সার্বভৌমত্বের ঘৃণ্য লংঘন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com