সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

করোনা পরিস্থিতি মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ২.০৬ পিএম
  • ৮০৯ বার পড়া হয়েছে

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহবান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ওবাযদুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ। দেশে এমন কোন পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।
সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগের পক্ষ্য থেকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com