সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রায়পুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত আটক

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৩.৩৩ পিএম
  • ৭৭০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ তোতা মিয়ার নেতৃত্বে উপজেলার রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির পিছন থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি কোরা বাডাইল, ১টি সাবল, ৫টি রামদা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আটককৃত ডাকাতরা হলেন,
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোঃ লাভু (১৯), বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের ফয়সাল (১৮) ও সদর উপজেলার ৪নং চর রুহিতা ইউনিয়নের মোঃ রায়হান (১৮)।
পুলিশ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ তোতা মিয়ার নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির পিছন থেকে অস্ত্রসহ ৩ আন্তঃজেলা ডাকাতকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা আরো ৬ থেকে ৭ ডাকাত পালিয়ে যায়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, অস্ত্রসহ আটক ৩ ডাকাতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং সহযোগী ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com