সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

আফগানিস্তান থেকে আমেরিকান সেনা অপসারণের প্রক্রিয়া শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১.৪০ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে যুক্তরষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার বলছেন, সংঘাত-জর্জরিত দেশ আফগানিস্তান থেকে আমেরিকান সেনাদের পুরোপুরি অপসারণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

জেনারেল স্কট মিলার রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সাংবাদিকদের বলেন যে তাঁর প্রাপ্ত আদেশের ভিত্তিতে তাঁর সমস্ত সৈন্য “এখন ফিরে যেতে প্রস্তুত” রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষনা দিয়েছিলেন নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনের অদূরে পেন্টাগনে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীতে ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে অবশিষ্ট ৩,০০০ বা এরকম সংখ্যার সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হবে।

জেনারেল মিলার এ ঘোষনার প্রায় দুই সপ্তাহ পরে পুরোপুরি অপসারণের প্রক্রিয়ার খবরটি দিলেন। বাইডেন বলেছিলেন যে আমেরিকার ২০ বছরের দীর্ঘতম যুদ্ধের অবসান করতে পহেলা মে থেকে সেনা প্রত্যাহার শুরু হবে।

জেনারাল মিলার যুক্তরাষ্ট্রের সেনা এবং লড়াইয়ে সংযুক্ত নয় এমন নেটোর রেজলিউট সাপোর্ট সামরিক মিশন উভয়েরই কমান্ডার ।

নেটো মিত্ররা এ পদক্ষেপের সাথে মিল রেখে তাদের ৭ হাজার সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে যা কিনা এক বছর আগে ওয়াশিংটনের সাথে আফগান তালেবান বিদ্রোহীদের একটি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।

জেনারেল মিলার বলেছেন, “আমরা আফগানিস্তান থেকে সুশৃঙ্খলভাবে সৈন্য প্রত্যাহার করব এবং এর অর্থ আফগান সুরক্ষা বাহিনীতে ঘাঁটি এবং সরঞ্জাম স্থানান্তরিত হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com