বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

লকডাউনে ক্ষতিগ্রস্ত রিক্সা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে দাবিতে নওগাঁয় মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১০.০১ পিএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সামাজিক দুরত্ব বজায় রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে মুক্তির মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আজ রবিবার ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১ ঘটিকায় মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখা বাসদ এর আহবায়ক জয়নাল আবেদীন মুকুল।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা কালীন সময়ে রিক্সা আটকিয়েছে, রিক্সা ভেঙ্গেছে, রিক্সা উল্টিয়ে শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, শ্রমিকদের ক্ষতিপূরণে শ্রমজীবী মানুষের জন্য কমপক্ষে ০১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান করতে হবে, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে হবে, দৈনিক কমপক্ষে ১ লক্ষ টেস্ট করতে হবে, সর্বদলীয় কমিটি গঠন করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা শাখা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালিপদ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক শমসের আলী মোল্লা, শহর শাখার আহ্বায়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মিজানুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক রোকনুজ্জামান শিশির, প্রমুখ।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com