শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৩.০২ পিএম
  • ৭২৯ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের রাজধানী হারারের ৩২ কিলোমিটার পূর্বে আর্কতুরুসের একটি বাড়িতে শুক্রবার দেশটির বিমানবাহিনীর (এএফজেড) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছে।
এএফজেডের এক বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত চার জনের মধ্যে রয়েছে বিমানে থাকা দুই পাইলট, এক জন টেকনিশিয়ান এবং ওই বাড়ির অভ্যন্তরে থাকা এক শিশু।
এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া আরেক কিশোরী ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএফজেড জানায়, আগুস্তা বেল ৪১২ নামের এ হেলিকপ্টার প্রশিক্ষণ মিশনের জন্য দুই পাইলট এবং এক জন এয়ারক্রাফট টেকনিশিয়ান নিয়ে ম্যানিয়ামি বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে।
এ হেলিকপ্টারের সাথে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আর্কতুরাসে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
এএফজেডের কমান্ডার এয়ার মার্শাল এলসন মোয়ো বলেন, ‘দুঃখজনক এ দুর্ঘটনায় তারা নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি।’
মোয়ো বলেন, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।খবর সিনহুয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com