শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরনার্থী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১০.৩৩ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরনার্থী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে নিযুক্ত উদ্ধারকারী দলের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। ডুবে যাওয়া নৌকায় থাকা শরনার্থীদের উদ্ধারের খুব সামান্য সম্ভাবনাই রয়েছে বলে জানানো হয়েছে। সস মেডিটেরিয়ান নামের ইউরোপীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে, ওই নৌকায় ১৩০ শরনার্থী ছিল। আরো দুটি নৌকার সঙ্গে বুধবার ওই নৌকাও ভূমধ্যসাগরে পাড়ি জমায়। ডুবে যাওয়া শরনার্থীদের খুঁজতে তিনটি উদ্ধারকারী নৌকা কাজ করছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, সকাল থেকে খুঁজেও একজনও জীবিত শরনার্থীকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবাই আশা ছেড়ে দিয়েছেন। শরনার্থীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইওএম এর প্রধান ইউগেনিও আমব্রোসি জানিয়েছেন, ১০০ জনেরও বেশি মানুষের প্রাণ চলে গেছে। আমাদের গ্রহণ করা নীতি যখন ব্যর্থ হয় তখন এই মানুষগুলোকে এমন করুণ পরিণতি দেখতে হয়।

উল্লেখ্য, এই রুট ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন হাজারো শরনার্থী। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে চান তারা। তবে ঝুকিপূর্ণ এই পথে প্রায়ই নৌকা ডুবে প্রাণ হারান শত শত শরনার্থী। শুধু এই রুটেই এ বছর ৩৫০ জনেরও বেশি শরনার্থীর মৃত্যু হয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের চেষ্টায় গত ৬ বছরে ২০ হাজারেরও বেশি শরনার্থীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com