শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইন্দোনেশিয়ার ৫৩ জন নাবিক নিয়ে ডুবে যাওয়া সাবমেরিন

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৮.০৬ পিএম
  • ৯১৫ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার ৫৩ জন নাবিক নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনে তিন দিন চলার মতো অক্সিজেন ছিল। সে হিসেবে নাবিকদের জীবিত পেতে হলে শনিবারের মধ্যে সাবমেরিনটি উদ্ধার করতে হবে। এজন্য উদ্ধারকারীদের কাছে সময় আছে ৭২ ঘন্টা। এই সময়ের মধ্যে ডুবে যাওয়া সাবমেরিনটি উদ্ধার না করতে পারলে প্রাণে বাঁচানো যাবে না ৫৩ জন নাবিককে।

দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানায়, বুধবার ভোর রাতে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে। ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ মানুষ ডুবোজাহাজটির অনুসন্ধানে যুক্ত রয়েছে। ইতিমধ্যে জাহাজ প্রেরণ করেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সাহায্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো এএফপিকে বলেন, নৌবাহিনী এটিকে খুঁজছে। এই অঞ্চলটি আমাদের পরিচিত, তবে এটি বেশ গভীর। গভীর পানিতে ডুব দেওয়ার অনুমতি পাওয়ার পরই সাবমেরিনটি যাত্রা করে।

নৌবাহিনী জানায়, নিখোঁজ হওয়া এলাকায় তেল ভাসতে দেখা গেছে। ফুয়েল ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে তেল ছড়াতে পারে অথবা এটা ক্রুদের পাঠানো সংকেত হতে পারে।

কয়েকটি সূত্র বলেছে, সাবমেরিনটি গভীর জলে ডুব দেওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। রয়টার্স জানায়, এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com