বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রুহিয়ায় বিয়ের রাত্রেই জামাইয়ের উপর হামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৭.৩৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,ঠাকুরগাঁও, রুহিয়া প্রতিনিধিঃ রুহিয়ায় বিয়ের সামাজিক স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্হান। জানা যায়, আটোয়ারী উপজেলা রাধানগর গ্রামের সহদেব অধিকারীর মেয়ে অতিথি অধিকারী রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের দানোভিটা গ্রামের সমেশ চন্দ্র বর্মনের ছেলে গনেশ চন্দ্র বর্মন(২১) এর সাথে ২২এপ্রিল বৃহস্পতিবার ঠাকুরগাঁও কোর্ট এ বিবাহ হয়।

যার এফিডেভিট ফরম নং খগ ৭২৪৯১৩৬/৭২৪৯১৩৭. সিরিয়াল নং ২৪২৬/২১. ও তারিখ ২২/৪/২০২১ইং। এ বিষয়ে এলাকাবাসি জানান, গতকাল দুপুরে গনেশ এর বাসায় অতিথি অধিকারী অবস্থান করেন। অতিথি অধিকারী জানান, গনেশ এর সাথে আমার দীর্ঘ ৬/৭মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে আমার শারীরিক সম্পর্ক ও হয়েছে। তাই আমি আমার ভাল মন্দ বুঝেই স্বেচ্ছায় গনেশকে বিয়ে করেছি। আমার বিয়ের কথা আমার বাবাকে জানালে তিনি বলেন বাসায় চলে এসো আমরা মেনে নেব।

আমার ঠিকানা পেয়েই আমার বাবা ও মা কিছু মানুষকে এনে আমার স্বামীর উপর নির্যাতন চালায় এবং জোর পূর্বক আমাকে তুলে নিয়ে যায়। আমি চিৎকার করলে এলাকাবাসি ছুটে আসে। তাদের ভয়ানক রুপ ধারণের জন‌্য আমি ও আমার স্বামীর জীবন নিরাপত্তার জন‌্য অন‌্য জায়গায় পালিয়ে যাই। গনেশ বলেন, আমার শ্বশুর ও শাশুরী রাত্রে আমাদের বাসায় এসে আমাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে সহদেব অধিকারী জানান, আমার মেয়ের কোন বিয়ে হয়নি, তাই আমি আমার মেয়েকে নিতে এসেছি। এ বিষয়ে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড দানোভিটা গ্রামের ইউপি সদস‌্য অজিত কুমার বর্মন ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের পরিবার থেকে তার মা বাবা সহ কিছু মানুষ এসেছিল মেয়েকে নিতে।

তারা ছেলের পরিবারের উপর হামলা করেছে বলে আমি মেয়ে না যেতে চাইলে তার পরিবার পুলিশ প্রশাসনের সাহায‌্যে নেয়। ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান মোশারুল ইসলাম এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব‌্য করতে চাইনা। এবিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব‌্যবস্হা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com