শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্রান্স বলেছেন নাভালনি মারা গেলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২.৩৮ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লে দ্রায়ান বলেছেন, রুশ বিরোধী নেতা আলেক্সি নাভালনি মারা গেলে রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফ্রান্স টু টেলিভিশনকে লে দ্রায়ান বলেন, “আমরা প্রয়োজনীয় নিষেধাঞ্জা আরোপ করবো এবং এর জন্যে দায়ী থাকবেন মি: পুতিন ও রুশ কর্তৃপক্ষ। আমি আশা করি আমাদের যেন ঐ পর্যন্ত যেতে না হয়”।

গত রবিবার সি এন এন কে একই রকম মন্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান। তিনি নাভালনি মারা গেলে এর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তবে সুনির্দিষ্ট ভাবে কি পরিণতি হতে পারে সেটি জানাননি। জানুয়ারি মাসে জার্মানি থেকে রাশিয়ায় ফিরে আসলে নাভালনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্নায়ুতে বিষ প্রয়োগের পর তিনি পাঁচ মাস জার্মানিতে চিকিৎসাধীন ছিলেন।

নাভালনি তাঁর উপর ঐ আক্রমণের জন্য রুশ সরকারকে দোষারোপ করেছেন তবে রাশিয়ার কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করছেন। বিরোধী এই নেতা এবং প্রায়শই পুতিনের সমালোচক তিন সপ্তা আগে অনশন ধর্মঘট করায় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাঁর সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে সমাবেশ করেছে। রাশিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হওয়ায় পুলিশ গতকাল বুধবার ১৭০০ প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com