শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আগামী জুন-জুলাইয়ের আগে ভ্যাকসিন রফতানির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই সিরাম ইনস্টিটিউটের

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২.৩১ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিনের উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, আগামী জুন-জুলাইয়ের আগে ভ্যাকসিন রফতানির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা ভারতীয় প্রভাবশালী এনডিটিভি-কে বুধবার অপরাহ্নে বলেন, রফতানি শুরু হলেও তা হবে খুবই সীমিত মাত্রায়।
সিরামের প্রধান নির্বাহী বলেন, আপাতত ভ্যাকসিন রফতানির বিষয়ে আমরা নিশ্চিত নই। বর্তমান পরিস্থিতিতে মাস দু’য়েকের মতো আমাদের ভ্যাকসিন রফতানির দিকে নজর দেয়া ঠিক হবে না। জুন-জুলাই থেকে সীমিত আকারে আবার কিছু ভ্যাকসিন রফতানি শুরু করতে পারব কিনা, তা দেখছি। তবে আমরা দেশের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এ পরিস্থিতিতে বাংলাদেশ মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ওপরই বাংলাদেশ নির্ভরশীল। বাংলাদেশের মজুদ রয়েছে মাত্র ২৫ লাখ ডোজ। এই অবস্থায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম ১০ দিনের মতো চলতে পারে। ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তার দেশের করোনার কঠিন পরিস্থিতির কথা জানিয়ে বলেন, দেখা যাক, দুই দেশের জনগণের মঙ্গলের জন্য পারস্পরিক সহযোগিতা চালিয়ে যেতে আমরা কতটা চেষ্টা করতে পারি। তবে তিনি বাংলাদেশকে করোনা ভ্যাকসিন সরবরাহে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।
এদিকে, ভ্যাকসিন পাওয়ার জন্য বাংলাদেশ এবার চীনমুখী হয়ে এখন চীনের সহায়তা চাইছে। চীন দ্রুততার সাথে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেয়ার প্রস্তাব দিয়ে চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত অবিলম্বে সম্মতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। বাংলাদেশ এতে সম্মত হয়েছে। চীনের সিনোফার্ম বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রির একটি প্রস্তাবও দিয়েছে। বাংলাদেশ এই প্রস্তাবও ইতিবাচকভাবে বিবেচনা করছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ যতটা চায়, চীন ততো ভ্যাকসিন দিতে প্রস্তুত রয়েছে। উপহার হিসেবে চীন থেকে ৬ লাখ ডোজ টিকা জরুরি ভিত্তিতে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com