শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ক্ষেপনাস্ত্র হামলার পর সিরিয়ায় ইসরাইলের পাল্টা আঘাত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২.২৪ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, সিরিয়া থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপনাস্ত্র খুব ভোরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে এবং সে দেশের সব চেয়ে গোপনীয় পারমানবিক চুল্লির কাছে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তারা বলছে, পাল্টা ব্যবস্থা হিসেবে তারা প্রতিবেশী সিরিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর আক্রমণ চালায়। বহু বছরের মধ্যে এটি ছিল সিরিয়া ও ইসরাইলের মধ্যে সব চেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা এবং মনে করা হচ্ছে এতে ইরানের সম্পৃক্ততা রয়েছে।

সিরিয়ায় ইরানের সৈন্য এবং সমর্থকরা রয়েছে এবং ইরান তার নাতাঞ্জ পারমানবিক স্থাপনাসহ একাধিক পারমানবিক ক্ষেত্রে আক্রমণের জন্য ইসরাইলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছে। ইসরাইলি সেনাবাহিনী বলছে যে, ক্ষেপনাস্ত্রটি নেগেভ অঞ্চলে নেমে আসে এবং আবু কিনাত গ্রামে সাইরেন বেজে ওঠে, ঐ এলাকাটি ডিমনার কয়েক কিলোমিটার দূরে যেখানে ইসরাইলের পারমানবিক চুল্লি রয়েছে। সেনাবাহিনী পরে বলেছে, ক্ষেপনাস্ত্রটি কোন ক্ষতি করেনি।

এদিকে সিরিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সানা বলেছে, দামেস্কের কাছে ইসরাইলের হামলায় চারজন সৈন্য আহত হয়েছে এবং কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে। সংস্থাটি বিস্তারিত আর কিছু জানায়নি, শুধু বলেছে যে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কথায়, শত্রুপক্ষের অধিকাংশ ক্ষেপনাস্ত্রকে বাধা দিয়েছে। তারা বলছে, এ গুলো ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে নিক্ষেপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com