২২ এপ্রিল সন্ধ্যায় রিক্সাচালক-শ্রমজীবী-ভাসমানদের সাথে পথসভাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তাদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন প্রেসিডিয়াম মেম্বার হাসানুজ্জামান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সফিউদ্দিন দীপু প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নির্মম মহামারিতে রিক্সা উল্টে রেখে, কাজের জন্য বেরুনো পথচারিদেরকে মুভমেন্ট পাস চাওয়ার মধ্য দিয়ে হয়রানী বন্ধ করুন। লকডাউন দিতে হলে অবশ্যই শ্রমিক- মেহনতি মানুষের ঘরে কমপক্ষে ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ দশ হাজার টাকা পৌছানো হয়েছে কি না নিশ্চিত করুন, তারপর পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন। অপরিকল্পিত এমন নাটকীয় লকডাউন রাষ্ট্রের জন্য অশনী সংকেত।