বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের বাঁশখালীতে আন্দোলনরত শ্রমিক হত্যায় উদীচী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৮.১৯ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ গত ১৭ এপ্রিল ২০২১ চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া মজুরিসহ ৪ দফা দাবিতে আন্দোলনরত ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা ও অসংখ্য শ্রমিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন আজ এক বিবৃতিতে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস এস পাওয়ার প্লান্টে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের ন্যায় সঙ্গত অধিকার।

তাদের নায্য দাবির প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে সুরাহা না করে উল্টো গুলি করে শ্রমিক হত্যা চরম অন্যায় ও মানবতাবিরোধী অপরাধ। সরকার এখনও এই ঘটনার বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় এর দায় সরকারের উপর বর্তায়। পাঁচ বছর আগে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করায় আন্দোলনরত গ্রামবাসির উপর গুলি চালিয়ে চার জন মানুষকে হত্যা করা হয়েছিল।

সে ঘটনার বিচারও এখন পর্যন্ত না হওয়ায় উদীচী নেতৃবৃন্দ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ নিহত ও আহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com