বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩৭ ঃ মোট আক্রান্ত ১৮৭৭

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৮.৫২ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৭ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নওগাঁ’র সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন গত শনিবার সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ৬ জন এবং নিয়ামতপুর উপজেলায় ১ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮শ ৭৭ জন। এই ২৪ ঘন্টায় কোভিড-১৯ থেকে সুস্থ্য হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬শ ৪১ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮১ জনকে।

এ পর্যন্ত জেলায় সর্বমোট হোম কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ১শ ৯৯ জনকে এবং এ পর্যন্ত এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৩শ ৬৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৬৩৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com