বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সোনালি দিনের চলচ্চিত্র নায়ক ওয়াসিম আর নেই

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৬.৪৮ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

 

আসাদুজ্জামান মাসুদঃ বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা কবরীর পর সোনালি দিনের আরেক নায়ক ওয়াসিম মারা গেছেন,শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। হাসপাতাল সূত্র ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন। অভিনেতা ওয়াসিম বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

বিছানায় শুয়ে-বসে দিন কাটতো তাঁর। ওয়াসিম দীর্ঘদিন ধরে কিডনি,উচ্চ রক্তচাপ,ফুসফুস ও চোখের জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নায়ক ওয়াসিম এর মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে রূপালি পর্দায় অভিষেক হয়। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমাটি তাঁকে বহুল জনপ্রিয়তা এনে দেয়।

১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ অভিনেতাদের অন‍্যতম ছিলেন নায়ক ওয়াসিম। নায়ক ওয়াসিম তার অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন। নায়ক ওয়াসিম অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হলো-দি রেইন,জিঘাংসা,ডাকু মনসুর,বাহাদুর,দোস্ত দুশমন,মানসী,নরম গরম,সওদাগর,দুই রাজকুমার,ইমান,আসামি হাজির,রাতের পর দিন,মিস লোলিতা,লুটেরা,চন্দন দ্বীপের রাজকন্যা,বেদ্বীন,জীবন সাথী,রাজমহল,রাজনন্দিনী,বিনি সুতার মালা,বানজারান ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com