শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মস্কো’র বিরুদ্ধে বাইডেনের কঠোর পদক্ষেপ

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৪.৩৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট বাইডেন, বৃহস্পতিবার জানান, কোনো বিদেশী শক্তি আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করবে আর রেহাই পেয়ে যাবে, যুক্তরাষ্ট্র তা বরদাস্ত করবে না।  নির্বাচনে হস্তক্ষেপ এবং বড় ধরণের সাইবার হামলা পরিচালনা করার শাস্তিস্বরূপ তিনি বিভিন্ন পদক্ষেপ নেবার কথা জানান।

তিনি বলেন, তাঁর কথায়, আজ আমি তাদের হস্তক্ষেপের জবাবে কতিপয় রুশ কর্মকর্তাদের বহিষ্কারসহ আরো কতিপয় ব্যবস্থা অনুমোদন করছি।এছাড়াও আমি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার কতিপয় ক্ষতিকারক ব্যবস্থার জন্য নুতন পদক্ষেপ নেয়া সম্বলিত এই নির্বাহী আদশে স্বাক্ষর দিচ্ছি”।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে টেলিফোন জানিয়েছেন যে, তিনি আরো কঠোর হতে পারতেন, তবে সঙ্গতিপূর্ণ ব্যবস্থা নিয়েছেন এই ভেবে যে, তিনি মস্কো আর যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনা আর বাড়াতে চান না।

তবে রাশিয়া যদি আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণে প্রস্তূত রয়েছি।

কঠোর ব্যবস্থার অংশস্বরূপ, মস্কো’র সঙ্গে সংশ্লিষ্ট ৩২টি সংস্থা ও ব্যক্তিকে অপপ্রচার ও ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের জন্য সনাক্ত করা হয়েছে।হোয়াইট হাউস থেকে জানানো হয়, রাশিয়ার গোয়েন্দা বিভাগের একজন প্রতিনিধিসহ, ১০জনকে ওয়াশিংটনস্থ রুশ কূটনৈতিক মিশন থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসব অভিযোগকে কান্ডজ্ঞান ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com