শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মস্কো থেকে ১০ জন যুক্তরাষ্ট্রের কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৪.০০ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাশিয়া শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের ১০জন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঠিক পাল্টা জবাব দিতে, রাশিয়া, ১০ জন যুক্তরাষ্ট্রের কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী, সের্গেই লাভরভ, শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন।

এছাড়াও, তাদের সরকারি ওয়েবসাইটে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর, অতিরিক্ত আরো কয়েকটি পদক্ষেপ নেবার কথা জানায়, যাতে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ৮ জন শীর্ষ কর্মকর্তা, এটর্নি জেনারেল, মেরিক গারল্যান্ড, অভ্যন্তরীণ নীতি বিষয়ে পরামর্শদাতা, সুজান রাইস এবং এফবিআই পরিচালক, ক্রিস্টোফার রে, রাশিয়া সফর করতে পারবেন না।

অন্য এক বিবৃতিতে রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের রাশিয়ায় অবাধে চলাচলের যৌথ চুক্তি বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস, সহায়তা স্টাফ কর্মী হিসাবে রাশিয়ার নাগরিকদের নিয়োগ দিতে পারবেন না এবং যুক্তরাষ্ট্র পরিচালিত বেসরকারি সংগঠন (NGO) এবং দাতব্য সংগঠনের কাজকর্ম বন্ধ ঘোষণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com