বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আইসোলেশনে শাহরুখ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৭.৩১ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ হু হু করে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দেশের মোট কোভিড আক্রান্তের ৪৮.৫৭ শতাংশ সেখানকার। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন।

এবার করোনার হানা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সেটে। জানা গেছে, সেটের এক ক্রু মেম্বার কোভিড পজিটিভ। তার জেরে আইসোলেশনে বলিউড বাদশা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। তারপরই সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। ‘পাঠান’-ই তার কামব্যাক ছবি হতে চলেছে। বেশ কিছুদিন আগেই ছবির শুটিং শুরু করেছিলেন শাহরুখ।

ইতিমধ্যেই তার পাঠান লুক সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে এসেছে। তাতে বেশ উচ্ছ্বসিত বলিউড বাদশার অনুরাগীরা। দুবাইয়ে ছবির বেশ কিছুটা অংশের শুটিং সেরেছিলেন শাহরুখ। তারপর নিউ নরমালে শুটিং শুরু করেন। কিন্তু এর মাঝেই বিপত্তি। ক্রু মেম্বারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

খবর পেয়েই আইসোলেশনে চলে যান ‘কিং খান’। শুটিং স্থগিত হয়ে যায়। করোনা আক্রান্ত ক্রু মেম্বারকে আন্ধেরিতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। সেটের বাকি সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড তারকাদের সংক্রমণে চিন্তিত মুম্বইয়ের ফিল্ম ফেডারেশনও। ইতিমধ্যেই সেটে তারকাদের ব্যক্তিগত কর্মীর সংখ্যা কমানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com