শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইউক্রেনের কাছে রুশ সৈন্য সমাবেশ : পুতিনের প্রতি বাইডেনের হুঁশিয়ারি

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৩.৫১ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে জানিয়েছেন যে দখলকৃত ক্রাইমিয়ায়, ইউক্রেনের সীমান্ত বরাবর হঠাত্ করেই মস্কোর সৈন্য সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন । ঐ ফোনালাপের সার সংক্ষেপে হোয়াইট হাউজ বলেছে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়াকে এই উত্তেজনা হ্রাস করতে বলেছেন।

তাতে আরও বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির উপর প্রেসিডেন্ট বাইডেন জোর দেন। তবে হোয়াইট হাউজের ঐ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নেতার এই মন্তব্য সম্পর্কে পুতিনের প্রতিক্রিয়ার কোন মূল্যায়ন করা হয়নি। ক্রেমলিন জানিয়েছে যে ইউক্রেন সম্পর্কে পুতিন তাঁর দৃষ্টিভঙ্গি বাইডেনকে ব্যাখ্যাকরেছেন কিন্তু সুনির্দিষ্টভাবে আর কিছু জানায়নি।

এ দিকে ঐ টেলিফোন সংলাপ নিয়ে সরকারি মন্তব্যের পর হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি সংবাদাতাদের বলেন , আমরা নিশ্চিত ভাবেই মনে করছি যে রাশিয়ার সঙ্গে সম্পর্কটা চ্যালেঞ্জের হবে । আমরা দুই নেতার মুখোমুখি আলোচনার আগে এখনতো কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছি। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামনে যে একাধিক বিষয় রয়েছে সে নিয়ে আলোচনার জন্য বাইডেন তৃতীয় একটি দেশে যুক্তরাষ্ট্র রাশিয়া শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com