শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

 দেশে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে ৬৯ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১০.২৭ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪শ’তম দিনে মৃত্যু ও আক্রান্ত কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ ও নারী ২৬ জন।
গতকালের চেয়ে আজ ১৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ৮৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৮৯১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ৯ এপ্রিল থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১ হাজার ১৭৩ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল ৩৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ২০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৫৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৩ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫০ লাখ ৭০ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ৮০ হাজার ১৫৫টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৯০ হাজার ৬৩৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৭৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৫৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৫২৩ জন। গতকালের চেয়ে আজ ৩৩০ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৬৯৯ জন।


আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৩ দশমিক ৯৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৬১৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৬ হাজার জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৩৮২টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৮৪টি ও বেসরকারি ৭১টিসহ ২৫৫টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৯৫৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৪ হাজার ৯৬৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ১৩টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com