রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

লক্ষ্মীপুরে বিপুল কারেন্ট জালসহ ৫টি নৌকা ও ১ টন জাটকা আটক !

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ৯.৫৪ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে ৫টি নৌকা, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টন জাটকা আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১২ এপ্রিল) ভোরে মেঘনার মোহনার উত্তর চরবংশী ইউপির আলতাফ মাষ্টার ঘাট, চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ সংলগ্ন সাজু মোল্লার মাছ ঘাট ও পুরান বেড়িঘাট এলাকা থেকে এসব জাটকা,নৌকা ও জাল আটক করা হয়েছে।

কোস্টগার্ড রায়পুর স্টেশনের পক্ষে পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. আবদুর রউফ প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আলতাফ মাষ্টার ঘাট, চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ সংলগ্ন সাজু মোল্লার মাছ ঘাট ও পুরান বেড়িঘাট এলাকায় ভোর বেলায় অভিযান চালানো হয়।

পরে ১ টন জাটকা, ৫টি নৌকা ও ১ লাখ ৬০ হাজার মিটার জাল আটক করা হয়েছে। তিনি আরো জানান,, অভিযানকালে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ ও জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com