মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রায়হানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন সহ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ ও সুধিজনসহ অনেকে।
