আগামী বছরই কর্ণফুলী নদীর ৪৩ফুট নীচ দিয়ে চলাচল করবে যানবাহন। নদীর নীচে দেশের প্রথম এ টানেল নির্মাণে কাজ করছে চীন এবং বাংলাদেশের প্রায় সাড়ে আটশ’ কর্মি।
এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন, নদীর পূর্ব তীরে গড়ে ওঠা শহরের সঙ্গে ডাউন টাউনকে যুক্ত করা, চট্টগ্রাম বন্দরের সুযোগ-সুবিধা বাড়ানো, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে নতুন একটি সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলা এবং চীনের সাংহাই শহরের মতো চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি টু টাউন’ মডেলে গড়ে তোলার উদ্দেশ্যে এই টানেলটি নির্মাণ করা হচ্ছে বলে জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।
এর মধ্যেই প্রকল্পের কাজ ৬০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী। টানেলটি নির্মাণের কারণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যেমন বাড়বে তেমনি আমদানী-রফতানী বাণিজ্যে গতিশীলতা বাড়বে বলে মনে করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
প্রকল্পটিতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋন দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) টানেল নির্মাণের কাজ করছে। টানেলটি নির্মাণ শেষ হলে চট্টগ্রামের সাথে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার।