মল্লিক মোঃ জামাল, বরগুনা প্রতিনিধিঃ দেশে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে নিজেকে রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলে সংক্রমণ রোধের জন্য সরকারের পক্ষ থেকে ১৮ দফা নিদের্শনা দেয়া হয়েছে। এক সপ্তাহ ধরে ডিলেডালা লকডাউন চলছেও ব্যাপক লোক সমাগমের উপস্থিতে বসছে সাপ্তাহিক হাটও।
কিন্তু পর্যাপ্ত প্রচার- প্রচারনা না থাকায় জনসাধারণের মাঝে নেই কোন জনসচেতনতা। এ কারনে করোনা সংক্রমণের হার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ ১১ই এপ্রিল লকডাউনের ঘোষণার শেষদিন।সরকারের দেয়া নির্দেশনা কোনমতেই মানছেন না।বরগুনার তালতলী উপজেলার দোকানগুলোতে। উৎসবের মত মানুষের সমাগম হচ্ছে।মানা হয়না কোন স্বাস্থ্যবিধি। উৎসবের মত করে বেচাকেনা হচ্ছে। পুরো বরগুনা শহর জুড়ে লকডাউন ভাঙ্গার প্রতিযোগিতা।
সামাজিক দূরত্ব মানার বালাই নাই এখানে। শহরের প্রধান সড়কে হাজারো মানুষের সমাগম। তালতলী উপজেলা নির্বাহী অফিসার, মোঃ কাওছার হোসেন, বলেন লকডাউনের নির্দেশ মানার জন্য আমরা সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা যেদিক দিয়ে যাই সেদিকে স্বাস্থ্যবিধি মানে, সেখান থেকে চলে গেলেই তারা স্বাস্থ্যবিধি ভঙ্গ করে চলে।