মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুর ফুলবাড়ীতে ব্রহ্মচারী সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ভিত্তি প্রস্তুর উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৪.১৮ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুর ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারীতে ১০ই এপ্রিল শনিবার সকাল ১০ টায় ব্রহ্মচারী সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দির এর ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে।সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় ব্রহ্মচারী সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দির এর ভিত্তি প্রস্তুর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।


উক্ত অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সঞ্চালনায় এবং ডাক্তার নিরঞ্জন কুমার রায় এর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, দৈনিক দেশমা পত্রিকার সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম, সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহেল মন্ডল এবং সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com