শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে মহারাষ্ট্রে টিকায় ঘাটতি প্রেক্ষাপটে কর্তৃপক্ষ লকডাউন জারি

  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ১.২৪ পিএম
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ভারতে করোনায় সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে শনিবার সপ্তাহান্তে লকডাউন জারি করা হয়েছে।
রাজ্যটিতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় এবং টিকায় ঘাটতি থাকার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এই লকডাউন জারি করল।
ভারতে মার্চ মাসের শেষ দিক থেকেই প্রতিদিন এক লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় অনেক রাজ্যই করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে। মহারাষ্ট্র ও এর রাজধানী মুম্বাইয়ে রেষ্টুরেন্টসমূহ বন্ধ এবং পাঁচজনের বেশি লোক একত্রে জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্যের সাড়ে ১২ কোটি লোককে এপ্রিলের শেষ নাগাত শনিবার থেকে প্রতি সপ্তাহান্তে লকডাউনে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।
এছাড়া ছত্তিশগড়ের রায়পুর জেলাতেও ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে।
এদিকে ভারতের এক কোটি ৩০ লাখ জনসংখ্যার বিপরীতে এ পর্যন্ত মাত্র ৯ কোটি ৪০ লাখ ডোজ করোনার টিকা সরবরাহ সম্ভব হয়েছে।
মেগাসিটি মুম্বাইয়ে বৃহস্পতিবার ৭১টি বেসরকারি হাসপাতালের মধ্যে ২৫টিতে টিকা সরবরাহে ঘাটতি ছিল।
বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের সিইও টিকা উৎপাদন বিষয়ে খুব চাপের মধ্যে রয়েছে বলে সতর্ক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com