সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৪.৫৯ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ছাড়ালো। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। খবর তাসের।
ডব্লিউএইচও জানায়, গত ১৭ জানুয়ারির পর একদিনে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা।
৮ এপ্রিল মস্কো সময় ১৭:০৮ টায় ডব্লিউএইচও বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট ১৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৬৯১ জন আক্রান্তের এবং ২৮ লাখ ৮০ হাজার ৭২৬ জনের মৃত্যুর কথা জানায়।
সংস্থাটি গত ২৪ ঘণ্টায় মোট ৬ লাখ ৬৭ হাজার ২৬ জনের নতুন করে করোনায় আক্রান্তের এবং ১৩ হাজার ৪৩ জনের মারা যাওয়ার কথা জানায়।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের কেবলমাত্র সরকারিভাবে সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই ডব্লিউএইচও এ উপাত্ত তৈরি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com