স্বাস্থ্যবিধি মেনে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিকী অনশনে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। সংহতি প্রকাশ করেন এ্যাড. মুনাজ সুলতানা মুন্নী, ইভানা শাহীন প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য সবার আগে দ্রব্যমূল্যর বাজার স্থিতিশীল করতে হবে, পরিবহন ভাড়া ভর্তুকি দিয়ে কমাতে হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গতানুগতিক উন্নয়নের নামে মানুষের জীবন বিষিয়ে না তুলে মৌলিক অধিকার রক্ষায় সরকারের ভেতরে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকা