শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

লক্ষ্মীপুরে ফেরীতে আগুনে পুড়লো ৮ পণ্যবোঝাই ট্রাক!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৯.৪২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি ‘কলমীলতা’য় আগুন লেগে মালবাহী অন্তত ৮টি ট্রাক পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে অপর আরেকটি ফেরীতে করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পার হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে। তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে। বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com