মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

হেফাজতের সমাবেশ ঘিরে সিরাজদিখানে ১৪৪ ধারা জারি

  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১০.৩৪ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

প্রশাসনের কঠোর অবস্থান এবং ১৪৪ ধারা জারির পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে হেফাজতে ইসলাম। পূর্ব-ঘোষিত প্রতিবাদ সমাবেশ আজ সন্ধ্যায় স্থগিত করেছে ইসলামি সংগঠনটি।

সিরাজদিখান উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী মোবাইল ফোনে জানান, করোনা প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।

এদিকে, হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি ও পুলিশের কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিবুল হাসান। তিনি বলেন, ‘প্রতিবাদ সমাবেশ ঘিরে পুলিশের পাঁচ শতাধিক সদস্য মোতায়েন থাকবে। সেখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো মূল্যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ ও প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com