চাঁদপুরে জেলা প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের অনুষ্ঠান করায় একটি রেস্তোরাঁ ও অনুষ্ঠানের আয়োজককে এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতিতে গতকাল শুক্রবার বিকেলে এই অর্থদণ্ড দেওয়া হয়।
করোনা প্রতিরোধে চাঁদপুরে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে গতকাল শনিবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানের রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে শেষবারের মতো সতর্কতামূলক প্রচারণা ও অভিযান চালায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন।